আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৮ আগষ্ট ৷। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো এ পি জে আব্দুল কালাম যুব সংস্থা। মিশাইল ম্যান ডঃ এ পি জে আব্দুল কালাম এর পঞ্চম মৃত্যুবার্ষিক উপলক্ষে সোনামুড়া মহাকুমার ময়নামা কুলুবাড়ীও আড়ালিয়া গ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিলে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো এ পি জে আব্দুল কালাম যুব সংস্থা। তিন গ্রামের তিন জন ছাত্র-ছাত্রীদেরকে কুলুবাড়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন তাদের হাতে মানপত্র এবং একটি কলম ও মাক্স তুলে দেওয়া হয়। পাশাপাশি সংস্থার সক্রিয় কর্মী হিসেবে মোহাম্মদ হানিফ মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।‘আমরা সুদর্শন নই, কিন্তু আমরা আমাদের হাত তাদের জন্য বাড়িয়ে দিতে পারি যাদের সাহায্যের প্রয়োজন, সৌন্দর্য থাকে মানুষের মনে, “মুখে নয়” – এই স্লোগানকে সামনে রেখে এই সংস্থা কাজ করে যাচ্ছে এমনটাই জানালেন সংস্থার সভাপতি ইকবাল হোসেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জহিরুল হক, বক্সনগর ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, সাংবাদিকদ মোঃ মামুন প্রমুখ।
