আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৮ আগষ্ট ৷। পিতার প্রথম বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে ২৬ জন অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ছেলে দুলাল চক্রবর্তী। দুলাল চক্রবর্তী চড়িলাম নতুন বাজারের ঔষধ ব্যবসায়ী। দুলাল বাবু জানান, সোমবার উনার পিতা শৈলেন্দ্র চক্রবর্তীর বাৎসরিক শ্রাদ্ধ ছিল। ধর্মীয় রীতিনীতি মেনে বাড়িতে এদিন পিতার বাৎসরিক শ্রাদ্ধের সমস্ত কাজকর্ম শেষ করেন। মঙ্গলবার সকালে চড়িলাম নতুন বাজারে বাজার কমিটির সম্পাদক এবং সহ-সম্পাদক এর উপস্থিতিতে ২৬ জন অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। সঙ্গে মাক্সও তুলে দেন তাদের হাতে। ঔষধ ব্যবসায়ী দুলাল চক্রবর্তীর এই মহৎ কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা এলাকার জনগণ।পিতার বাৎসরিক শ্রাদ্ধে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৮ আগষ্ট ৷। পিতার প্রথম বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে ২৬ জন অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ছেলে দুলাল চক্রবর্তী। দুলাল চক্রবর্তী চড়িলাম নতুন বাজারের ঔষধ ব্যবসায়ী। দুলাল বাবু জানান, সোমবার উনার পিতা শৈলেন্দ্র চক্রবর্তীর বাৎসরিক শ্রাদ্ধ ছিল। ধর্মীয় রীতিনীতি মেনে বাড়িতে এদিন পিতার বাৎসরিক শ্রাদ্ধের সমস্ত কাজকর্ম শেষ করেন। মঙ্গলবার সকালে চড়িলাম নতুন বাজারে বাজার কমিটির সম্পাদক এবং সহ-সম্পাদক এর উপস্থিতিতে ২৬ জন অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। সঙ্গে মাক্সও তুলে দেন তাদের হাতে। ঔষধ ব্যবসায়ী দুলাল চক্রবর্তীর এই মহৎ কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা এলাকার জনগণ।