৯-বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ

9আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৬তম জন্মবার্ষিকী রাজ্যের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিনটি পালন করা হয়। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার ৯-বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে রাজধানীর কামাড়পুকুর পাড়স্থিত কংগ্রেস ভবনে স্বপ্ল আয়োজনে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা গোপাল রায়, ছাত্রনেতা সম্রাট রায় প্রমুখ। এখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*