রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লক্ষ টাকার মাছ নষ্ট করল দুষ্কৃতিকারীরা

IMG-20200821-WA0084গোপাল সিং, খোয়াই, ২১ আগষ্ট ৷। কোভিড-১৯ এর মতো অতিমারির মধ্যেও নেই ছাড়। বিষে মরল পুকুরের মাছ। পুকুরে বিষ দিয়ে মাছ মারার মতো দুষ্কর্ম প্রায়ই ঘটেছে খোয়াইতে। কিন্তু লকডাউনের মধ্যেও সেই দুষ্কর্মের দেখা মিলল প্রতিনিয়ত। খোয়াই অজগরটিলা গ্রামে শুক্রবার সকালে একটি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠায় বোঝা গিয়েছে, সেখানে বিষ দেওয়া হয়েছে। পুকুরের মালিক ও লিজ নিয়ে মাছ চাষ করা চাষির অভিযোগ, রাতের অন্ধকারে কীটনাশক জাতীয় ঔষধ পুকুরের জলে ঢেলে একেবারে পরিকল্পনামাফিক মাছগুলোকে মারা হয়েছে। পুকুরটির লিজ নিয়েছিলেন মাছচাষি পহরমুরা এলাকার বাসিন্দা মহাদেব বিশ্বাস। মাছ চাষী মহাদেব বিশ্বাস বলেন, অজগরটিলাস্থিত নিজের শ্বশুরবাড়ির পুকুরটি তিনি লিজ নিয়েছিলেন। পুকুরের জায়গার পরিমাণ ১ কানি। তবে মাছগুলো সবে বাড়তে শুরু করেছিল। তিনি বলেন, ‘আমার প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল। কাল বিকেলেও পুকুর থেকে মাছ ধরেছি। আজ সকালে এসে দেখছি, পুকুরে সব মাছগুলো ভাসছে’। পুকুরের একপাশে দেখতে পায় কীটনাশক ওষুধের শিশি। আমার একটাই অপরাধ আমি খুবই গরিব। এত টাকার সর্বনাশ কে করে দিল জানি না। পুকুর থেকেই তার অর্থ উপার্জনের ভরসা। মৎস্য চাষী মহাদেব বিশ্বাস এর ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা। কারও নামে থানায় অভিযোগ জানানো হয়নি। এদিন সকালে ওই পুকুরটিতে মাছ মরে ভেসে উঠতে দেখায় এই জঘন্যতম ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই খোয়াই জুড়ে নিন্দার ঝড় উঠে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*