স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসছে ‘ইমারজেন্সি ব্লাড গ্রুপ’

IMG-20200821-WA0064আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২১ আগষ্ট ৷। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষে প্রাণ বাঁচাতে এগিয়ে আসছে ইমারজেন্সি ব্লাড গ্রুপ নামের অনলাইন গ্রুপের সদস্যরা। রাজ্যের মধ্যে যখন প্রতিনিয়ত রক্ততের সংকট, ব্লাড ব্যাংক গুলিতে রক্ত পাওয়া যাচ্ছেনা, এমন অবস্থায় ইমারজেন্সি ব্লাড গ্রুপ (Emergency Blood Group) নামের একটি অনলাইন গ্রুপের মধ্যে দিয়ে রক্ত দাতারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসছে।
জানা যায়, সোনামুড়া মহকুমা থেকে দীর্ঘ এক বছর যাবত এই অনলাইন গ্রুপটি পরিচালনা করে আসছেন সাইফুল রহমান, আবির মৈশান (ছাব্বির) ও সাদ্দাম হোসেন নামের তিন যুবক। তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্ত দাতারা। দীর্ঘ এক বছরে ৮০ জনেরও বেশি রক্ত দাতা আগরতলা জিবি ও হাঁপানিয়ার মতো বড় বড় হাসপাতালে বিনামূল্যে রক্তদান করেছেন। যখন করোনা মহামারীর জন্য লকডাউন ছিল তখন এই সংকটময় মুহূর্তে প্রায় ৫০ জনের অধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দিয়ে অসুস্থ রোগীর জীবন বাঁচিয়েছেন। ইমারজেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে এই রক্ত দাতাদের ধন্যবাদ জানান সংস্থার কর্মকর্তারা। সামনে দিকে আরো সেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেবন বলে আশা প্রকাশ করেন।
এিপুরার রাজ্যের মধ্যে এই গ্রুপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রুপ যার থেকে যে কোনো জরুরি পরিস্থিতিতে রক্ত দানের মাধ্যমে এক অতুলনীয় সাহায্য পেয়ে থাকেন। যা একজন অসুস্থ রোগীর জীবনকে আলোড়ন করে তোলে।বর্তমান সমাজে এই রকম মহৎ কাজ খুবই কম দেখা যায়, যা এই গ্রুপ করে যাচ্ছে। ইমারজেন্সি ব্লাড গ্রুপ কর্তৃপক্ষ থেকে সকল অংশের মানুষদের কাছে আবেদন রাখেন যাতে সকল অংশের মানুষ এই মহৎ কাজে এগিয়ে আসে এবং তারা বেশি সদস্যর মধ্যেমে বিনামূল্যে রোগির পাশে দাঁড়াতে পারেন। তাঁরা জানান, যেকোনো মানুষ জরুরি অবস্থায় রক্ত নিতে পারবেন দিতেও পারবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*