আপডেট প্রতিনিধ, আগরতল, ২৫ আগষ্ট || বীরজিৎ সিনহার উপর হামলা চালায় সমাজদ্রোহীরা। মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা আগরতলা থেকে কৈলাশহর যাওয়ার পথে মজলিসপুরে কিছু সমাজদ্রোহীর আক্রমনের শিকার হন। দুষ্কৃতকারীরা পাথর, ইট দিয়ে বীরজিৎ সিনহার গাড়ি আক্রমন করে। এর ফলে উনার এক নিরাপত্তা রক্ষী আহত হয়।
