দীর্ঘ ৯ মাস পর ৭ই ডিসেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়

IMG_20201202_223855আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || দীর্ঘ ৯ মাস পর অবশেষে খুলতে চলেছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে বিদ্যালয় খোলার ব্যাপারে গঠিত হাই পাওয়ার কমিটি ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সম্মতি এবং পরামর্শক্রমে শিক্ষা দপ্তর আগামী ৭ই ডিসেম্বর ২০২০ইং থেকে রাজ্যের সমস্ত উচ্চবিদ্যালয় (দশম শ্রেণী) এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় (দ্বাদশ শ্রেণী), ডিগ্রী কলেজ গুলোতে স্বাস্থ্যবিধি মেনে, পঠন পাঠন শুরু হতে যাচ্ছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*