প্রশাসনিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে রাজ্য পূর্ণরাজ্যের স্বীকৃতি অর্জন, নানা আয়োজনে ৪৯তম পূর্ণ রাজ্য দিবস উদযাপিত

FB_IMG_1611250223430আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী || সুদীর্ঘ রাজন্য শাসনের অবসানে উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ী রাজ্য ত্রিপুরা যোগ দেয় ভারতীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। প্রশাসনিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে রাজ্য পূর্ণরাজ্যের স্বীকৃতি অর্জন করে। উত্তর-পূর্ব এলাকা সমূহ পুনর্গঠন আইন ১৯৭১ অনুসারে ১৯৭২ সালের ২১শে জানুয়ারী ত্রিপুরা ঘোষিত হয় পূর্ণরাজ্যে। যথাযোগ্য মর্যাদায় সরকারি-বেসরকারি ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য পালন করে দিবসটি।
বৃহস্পতিবার রাজ্যের সরকারিস্তরে মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন দুপুরে ৪৯তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীগণ।
FB_IMG_1611250234011মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ‘নতুন ত্রিপুরার’ যুগ সৃষ্টি হয়েছে। পরিবর্তন হয়েছে মানসিকতার। রাজ্যের জনগণ এখন শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা গড়ে তুলতে নিজেরাও অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, তিন বছরে মডেল স্টেটে পরিণত করার আশ্বাস দিয়েছিলাম। আজ তার সফল পরিণতির রূপ লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ত্রিপুরায় ইপিডিএস সিস্টেমে ১০০% সফলতা এসেছে। ৯৬% সফলতা এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়। শিল্প বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক রেখাচিত্র বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এই সরকার। আগে কৃষকদের জন্য কোনও প্রকল্প চালু ছিল না। বর্তমান সরকার কৃষকদের কেসিসি লোন হোক বা সরকারি সাহায্য, সব দিক থেকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগে নিজের দোকান না হলে ট্রেড লাইসেন্স পেতেন না কেউ। বর্তমানে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে রাজ্যের সকল দোকানিদের ট্রেড লাইসেন্স প্রদানের ব্যবস্থা করেছে সরকার। এখন দোকানিরাও পেনশনের সুবিধা পাবেন। স্বনির্ভর হচ্ছে ত্রিপুরা। আর স্বনির্ভর ত্রিপুরার পাশাপাশি স্বনির্ভর পরিবার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যার মাধ্যমে সবজির বীজ, ফুলের বীজ, মাছের পোনা, হাঁস, মুরগীর ছানা আপনার বাড়িতে পৌঁছে দেবে সরকার।তিনি বলেন, ত্রিপুরায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বিধি পরিবর্তনের ফলে ৫০ হাজার নতুন ঘর পাবে ত্রিপুরাবাসী। রেগায় শ্রমদিবস বৃদ্ধি পেয়েছে অধিক হারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হয়েছে রাজ্যে। ২২% অপরাধ কমেছে। আজ রিসা, বাঁশের বোতল বা বাঁশ কুড়ুলের বিস্কুটের জন্য ত্রিপুরার পরিচিত দেশ, দুনিয়ায়। রাজ্যের আনারসের সাথে সাথে এলাচি লেবুও পৌঁছে যাচ্ছে দেশ বিদেশে।
FB_IMG_1611250240915মুখ্যমন্ত্রী আরো বলেন, পরিকাঠামো উন্নয়নেও অগ্রগতি হচ্ছে ত্রিপুরায়। এই ক্ষেত্রে টুডা ২৫০০ ফ্ল্যাট নির্মাণ করবে। লাইট হাউস প্রকল্পে ১ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে। রাজ্যের নথিভুক্ত ফুল চাষীদের জন্য আগামী কিছুদিনের মধ্যে রাজ্য সরকার একটি প্রকল্প চালু করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*