এডিসি নির্বাচনের নির্ঘন্ট বাজার সাথে সাথেই জনশূন্য হয়ে পড়ছে পাহাড়ি হাঁট-বাজার

গোপাল সিং, খোয়াই, ০৫ মার্চ || এডিসি নির্বাচনের নির্ঘন্ট বাজার সাথে সাথেই খোয়াই জেলায় চাম্পাহাওড়, বাচাইবাড়ী, তুলাশিখর, রতনপুর, বাইজালবাড়ী, ছনখলা, হাতকাটা এলাকার বাজার-হাঁটগুলো জনশূন্য হয়ে পড়েছে। কৃষক এবং দোকানীরা বাজারে তাদের পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নাই। কেন যেন জনশূন্য হয়ে যাচ্ছে পাহাড়ি বাজার। যার ফলে যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ী কিংবা ছোট ছোট দোকানিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
রাস্তা-ঘাট বা বাজার-হাঁটে গ্রাম-পাহাড়ের লোক নেই বললেই চলে। অথচ বেশীরভাগ দোকানিরাই ঐসব পাহাড়ি বাজার করে সংসার প্রতিপালন করেন। যদিও পাহাড়ি বাজারগুলোতে নেই কোন পুলিশি ব্যবস্থা। যার ফলে কিছু যুবক ঐসব বাজারগুলোতে গেলে দোকানীদের উপর নানারকম জুলুম করে বলে অভিযোগ। আর এমন ঘটনা দীর্ঘদিন যাবত চলে আসছে। গোটা ঘটনার কোন কিছুই প্রশাসন জানেনা তেমনটা নয়। এরপরও ক্ষুদে দোকনীরা নিজেদের পেটের তাগিদে, পরিবার প্রতিপালনের দায়িত্ব কাঁধে নিয়ে ভয়ভীতি, রক্তচক্ষুকে উপেক্ষা করেই পাহাড়ি বাজার-হাঁটে পসরা সাজিয়ে বসেন।
বর্তমানে এডিসি নির্বাচনের নির্ঘন্ট বাজতেই অবস্থা আরও বেগতিক হয়ে উঠেছে। তাই পাহাড়ি এলাকায় পুলিশি টহল দেওয়ার দাবি তুলছেন জনগণ। বর্তমান অবস্থায় গরীব অংশের দোকানীদের কপালে চিন্তার ভাঁজ। এডিসি নির্বাচন প্রায় একমাস। এখনই এমন অবস্থা হয় তাহলে গরীব দোকানিরা মহাবিপদে পড়ে যাবে — এই আশঙ্কায় জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে পুলিশি টহল বাড়ানোর দাবি তুলছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*