মোবাইল ফোন কেড়ে নিল এক যুবকের তরতাজা প্রাণ

আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৮ মার্চ || মোবাইল ফোন কেড়ে নিল এক যুবকের তরতাজা প্রাণ। মৃত যুবকের নাম রাজু দাস (২৩)। ঘটনা মুংগিয়াকামি থানাধীন চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন জাতীয় সড়কের পাশে। বিবরণে জানা যায়, চাকমাঘাট এলাকার বাসিন্দা সুধীর দাসের ছেলে রাজু দাস মোবাইল কেনার জন্য বায়না ধরে। এনিয়ে বাড়ির সদস্যদের সংগে মনমালিন্যও হয়। শুক্রবার বেলা ৩টে নাগাদ বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুজি করে রাজুর সন্ধান পায়নি। শনিবার সকালে পথচারীরা রাজুর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে রাজুর বাড়িতে ও মুংগিয়াকামি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে রাজুর দেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এদিকে রাজুর মা এলাকারই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করে জানান, রাজু নাকি প্রায়ই এলাকার ঐ যুবকের বাড়িতে গিয়ে সময় কাটাত। তিনি আরও অভিযোগ করেন, উক্ত যুবকের বাড়িতে নাকি নেশার আসরও বসে সবসময়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত করছেন। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা এলাকা জুড়ে প্রায় প্রতিনিয়তই আত্মহত্যার ঘটনা অব্যাহত রয়েছে ফলে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঁকি দিচ্ছে জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*