যৌথ অভিযানে বিপুল পরিমান শুকনো গাঁজা উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ মার্চ || কলমচৌড়া থানাধীন দক্ষিন কলমচৌড়া নতুন কলোনি এলাকায় ৭৪নং ব্যাটেলিয়ান বি এস এফ ও কলমচৌড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে শনিবার সকাল ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ১১ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ২৩টি ড্রামের মধ্যে ১১টি বড়ো ড্রাম, ৯টি মাঝারি ড্রাম ও ৩টি ছোট ড্রাম সহ কিছু বস্তার মধ্য মোট ১,১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
তবে এই দিনের অভিযানে গাঁজা উদ্ধার করতে পারলেও গাঁজার মালিককে আটক করতে পারেনি অভিযানকারিরা। এই অভিযানে গাঁজা চাষীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করে। এই অভিযানে ছিলেন কাস্টমস সুপারেন্টেন সুমন্ত চৌধুরী, ডি আর আই সায়ন দেববর্মা, ৭৪নং ব্যাটেলিয়ানের বি এস এফ ডেপুটি কমেন্ডেন্ট ভি এস রাউত, জি ব্রাঞ্চের ইন্সপেক্টর শঙ্কর সহ বি এস এফ জোয়ান ও কলমচৌড়া থানার পুলিশ। অভিযান শেষে গাঁজা গুলি কলমচৌড়া বি ও পি’তে নিয়ে যাওয়া হয়। কলমচৌড়া থানা এলাকায় এই বছরের সব চেয়ে বড়ো অভিযান এ দিনের গাঁজা অভিযান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*