আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || পরিবর্তিত হল এডিসি নির্বাচনের দিনক্ষন। ৪ঠা এপ্রিলের পরিবর্তে নির্বাচন হবে আগামী ৬ই এপ্রিল। ভোট গণনা ৮ই এপ্রিলের পরিবর্তে হবে আগামী ১০ই এপ্রিল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান রাজ্যের নির্বাচন দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া আগামী ১৩ই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।
উল্লেখ্য, এডিসি এলাকায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮,৬৫,০৪১ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৪,২৮,৪৯০ জন।
