আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ মার্চ || পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যাক্তির। ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরনের জানা যায়, পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ভুট্টু সরকার মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়িতে গিয়ে গাছে ফাঁসি দিয়ে আত্মাহত্যা করে। জানা যায়, ভুটু সরকারের আসল বাড়ি আগরতলার দূর্গা চৌমুহনী এলাকায়। গত প্রায় পনেরো বছর পূর্বে পুটিয়া এলাকার ৫নং ওয়ার্ডের সুভাষ দাসের কন্যা নমিতা দাসের সাথে বিয়ে হয়। ফলে বিবাহের পরবর্তী সময় থেকে সে শ্বশুরবাড়িতেই থেকে যায়। এদিকে জানা যায়, বিবাহের কয়েক বছর পর থেকে তাদের সাংসারিক জীবনে শুরু হয় অশান্তির। সংসারিক অশান্তির জেরে স্বামী ভুট্টো সরকার প্রায় সময় নেশা গ্রস্থ অবস্থায় বাড়ি এসে হই হুল্লোড় করতো বলে প্রতিবেশীরা জানান। এই নিয়ে প্রায় সময় নিজেদের পরিবারে ঝগরা লেগে থাকত বলে জানা যায়। তবে অন্যান্য দিনের মতো মঙ্গলবার তাদের মধ্যে আবার ঝগরা বাঁধে। জানা গেছে, নেশার টাকার জন্য স্ত্রী নমিতা দাসের উপর প্রচন্ড চাপ দিতে থাকে এবং টাকা দিতে না পারায় এক পর্যায়ে স্ত্রীকে প্রচন্ড মারধর করে। ফলে স্বামীর মারধর সহ্য করতে না পেরে নমিতা দাস তার এক ছেলে ও মেয়েকে নিয়ে পাশে তার বাবার বাড়িতে চলে যায়। কিন্তু সকাল হতেই যখন তার মেয়ে মামার বাড়ি থেকে তার নিজের বাড়িতে যায়, তখন তার মেয়ে দেখতে পায় যে, তার বাবা ওঠানের কাঁঠাল গাছে সাথে ঝুলে আছে। তার চিৎকার শুনে তার মা ও মামা সহ আশে পাশের লোক জন ছুটে আসে। পরবতী সময়ে কলমচৌড়া থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত দেহটিকে মাটিতে নামিয়ে আনে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। নমিতা দাসের বাবা জানায় যে, তার মেয়ের জামাই আরো দুই বার ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। এমনকি একবার বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়। কিন্তু এইবারে যেন আর শেষ রক্ষা হলো না।
