আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন মুখ্যমন্ত্রীর মাতা। শনিবার তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই তথ্য জানান। তিনি তাঁর পোস্টে লিখেন, ‘আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যাঁরা কোভিড ভ্যাকসিন নেওয়ার মানদণ্ডে যোগ্য তাঁদের যেন আমরা সকলে মিলে ভ্যাকসিন গ্রহণ করার বিষয়ে উৎসাহিত ও উদ্বুদ্ধ করি’।
