মাটি খুঁড়ে প্রচুর শুকনো গাঁজা উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২২ মার্চ || অভিযান চালিয়ে ১৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কলমচৌড়া থানার পুলিশ। কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর এলাকা থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫টি ছোট ড্রাম ও একটি বড়ো ড্রামে ১৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কলমচৌড়া থানার পুলিশ।এই দিনের অভিযানে ছিল কলমচৌড়া থানার ওসি সহ বিরাট পুলিশ ও টি এস আর বাহিনী।এই গাঁজাগুলির বাজার মূল্য ছিল প্রায় সাত লক্ষ টাকা বলে জানান পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গাঁজা গুলি ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড এলাকার আব্দুল ছোবানের ছেলে হোসেন আলীর বাড়িতে পাওয়া যায়। গাঁজাগুলির দাম চড়া হারে পাওয়ার আশায় ও বাংলাদেশে পাচার করার জন্য মজুত করা ছিল। কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভূমিকের কাছে গোপন খবর আসে যে এখানে প্রচুর পরিমানে গাঁজা মজুত রয়েছে।তবে গাঁজা উদ্ধার করতে পারলেও পুলিশ মালিক ও বাড়ির মালিককে আটক করতে পারেনি। তবে বাড়ির মালিক হোসেন আলীর নামে বুধবার কলমচৌড়া থানায় একটি এন ডি পি এস ধারায় মামলা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*