আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || এবার রক্ষকই ভক্ষকের রুপে। খোদ আরক্ষা কর্মীর বাড়িতেই নেশার রমরমা ব্যবসা। ঘটনা রাজধানীর এ ডি নগর থানাধীন নন্দী টিলা এলাকায়। জানা যায়, নন্দী টিলা এলাকার বাসিন্দা দিলীপ ঘোষের বাড়িতে বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা যায়, দিলীপ ঘোষ পুলিশের অবসরপ্রাপ্ত একজন কর্মী। উনার ছেলে টি এস আর জওয়ান। তাছাড়া পুত্রবধুও একজন পুলিশের কর্মী। পুলিশ তাদের আটক করেছে। আরক্ষা কর্মীর বাড়ি থেকেই প্রচুর নেশা সামগ্রী উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
