আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ২৪০ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয় ৩ জনের।
জানা যায়, এদিন সুস্থ হয়ে উঠেন ৭৫ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয় ৪৪৮৬ জনের৷ এর মধ্যে ২৪০ জনের রিপোর্ট পজেটিভ আসে।
