সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ মে || রাহুল দাসের দোষীদের গ্ৰেফতারের দাবিতে তেলিয়ামুড়া থানার সামনে অবরোধে সামিল হল সাংবাদিকরা। সাংবাদিক আক্রান্ত হওয়ার ৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত দোষীদের গ্ৰেফতার করতে ব্যার্থ তেলিয়ামুড়া থানার পুলিশ। এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে আগরতলা থেকে ছুঁটে আসেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার এবং ফোরামের সম্পাদক তথা নিউজ ভ্যানগার্ড চ্যানেলের কর্নধার সেবক ভট্টাচার্য্য।
প্রথমে তারা আক্রান্ত সাংবাদিক রাহুলের বাড়িতে যান এবং ঘটনার খোঁজ খবর নেন। পরবর্তীতে তারা তেলিয়ামুড়া থানার সামনে মূল ফটকে ধর্নায় বসেন। পরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সাথে কথা বলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার এবং ফোরামের সম্পাদক তথা নিউজ ভ্যানগার্ড চ্যানেলের কর্নধার সেবক ভট্টাচার্য্য। এই ব্যাপারে বলতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান যতক্ষণ পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চালু থাকবে। তিনি এও বলেন, কলকাতা থেকে মামলা তোলার জন্য প্রতিনিয়তই চাপ সৃষ্টি করছে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে। তিনি এও দাবি রাখেন রাহুলের দাসের বাড়িতে গিয়ে যারা হুমকি দিচ্ছেন তাঁদের গ্রেপ্তার করতে হবে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির এবং খোয়াই জেলা কমিটির সদস্য সদস্যরা সহ এদিনের এই ধর্নায় উপস্থিত ছিলেন।
