বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || করোনা মহামহামারির ফলে বিগত বছর ন্যায় এই বছরও বেতিক্রমী ভাবে রথযাত্রা সংগঠিত করা হলো শান্তির বাজারে। দীর্ঘ অনেকবছর যাবৎ শান্তির বাজার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠীত হয়। শান্তির বাজার রামঠাকুর আশ্রম থেকে শুরু করে শান্তির বাজার থানা সংলগ্ন চৌদ্দদেবতা মন্দির পর্যন্ত এই রথ টানা হয়। দীর্ঘ প্রায় ২ কিলোমিটার রাস্তা ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রথে করে রামঠাকুর আশ্রম থেকে টেনে নিয়ে যাওয়া হয়। করোনা মহামারির ফলে বিগত বছর অটো করে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই বছরও বেতিক্রমী ভাবে দুপুর বেলায় টমটমে করে রথযাত্রা অনুষ্ঠীত করলো রামঠাকুর আশ্রম কতৃপক্ষ। করোনা মহামারির ফলে নিয়ম রক্ষনার্থে এই রথযাত্রা অনুষ্ঠীত হয়।
