সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুলাই || গত ২০শে জুন, ২০২১ উত্তর মহারানীপুরের গরু চোর আখ্যায়িত করে গণধোলাই দিয়ে সোনামুরা মহকূমার চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে হত্যা করার পর এই ঘটনার যাবতীয় তদন্থ প্রক্রিয়া পুলিশ বুদ্ধিমত্তার সাথেই করছে। ইতিপূর্বে ঘটনার সাথে যুক্ত তিন জন অভিযূক্তকে জালে তোলার পর আবারো পুলিশের সাফল্য বলা চলে। কল্যানপুর থানার পুলিশ এদিনের ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে তিন জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুজন কল্যানপুর থানাধীন এলাকার এবং একজন মুংগিয়াকামি থানা এলাকার। এই তিন জন হল দেওয়ান সরদার পাড়ার হরিনাথ দেববর্মার ৩২ বছরের ছেলে রবীন্দ্র দেববর্মা, একই গ্রামের অবনী দেববর্মার ছেলে অমৃত দেববর্মা (৩৩) এবং দক্ষিণ মহারানীপুরের মৃত ভূপেন্দ্র দেববর্মার ৫৭ বছরের ছেলে অশ্বিনী দেববর্মা। এই নিয়ে এদিনের ঘটনার সাথে যুক্ত মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
