আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || বর্তমানে মহামারীর কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা প্রায় বন্ধ হয়ে রয়েছে। এরুপ পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু করা হয় অনলাইন ক্লাস। কিন্তু এমন কিছু পরিবার রয়েছে যাদের ঘরে স্মার্টফোন নেই।
দুস্থ পরিবারের ছাত্র ছাত্রীরা মোবাইলের অভাবে ক্লাস করতে পারছে না। তাই বুধবার রাজধানীর ৯-বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে এলাকার আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনা প্রকল্পে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

