আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || করোনা অতিমারির দাপদে সারা বিশ্ব স্তব্ধ। ভারতেও করোনা দ্বিতীয় ঢেউয়ের মহাপ্রলয়ের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় নাভিশ্বাস উঠেছে মানুষের। ঠিক একই ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলিও বন্ধ অনেক দিন ধরে। এই বিষয় গুলি চিন্তা করে সি বিএসসি বোর্ড তাদের পরীক্ষা বাতিল করেছে। তবে রাজ্যে বোর্ড পরীক্ষা গুলি বাতিল করা হয়নি। এর প্রতিবাদে পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন শতশত ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ প্রদর্শনে যোগ দেন। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। ছাত্রনেতা সম্রাট রায় আন্দোলন স্তল থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং হুকার তোলেন যতদিন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ হবে না ততদিন ছাত্রছাত্রীদের দাবি আদায়ের ময়দানে গান্ধীবাদী ধারায় আন্দোলন চালিয়ে যাবে।
এদিন এই আন্দোলনের অনুমতি না থাকায় পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে যদিও তাদের ছেড়ে দেওয়া হয়।
