আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || অল ইন্ডিয়া এডুকেশন কমিটির উদ্যোগে আগরতলা রাজবাড়ী মূল ফটকের সামনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস পালন করা হয়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে প্রত্যেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। পাশাপাশি প্রতিকৃতিতে মাল্যদানও করেন।
এদিন অল ইন্ডিয়া ডি এস ইউ’র পক্ষ থেকেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
