সকল ছাত্র-ছাত্রীদের ৫০% নম্বর দিয়ে উত্তীর্ণ না করা হলে ২৪ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দেবে এন এস ইউ ওয়াই – ছাত্রনেতা সম্রাট রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট || শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এন এস ইউ ওয়াই’র পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনর আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ছাত্রনেতা সম্রাট রায় জানান, আমাদের ডিমান্ড সকল ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করতে হবে এবং সবাইকে ৫০% নম্বর দিয়ে পাশ করাতে হবে। সম্রাট রায় বলেন, এর আগেও আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর আক্রমণ করা হয়েছে, পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। ছাত্রনেতা সম্রাট রায় বলেন, উনাকে আক্রমন করা হয়েছে, চারদিন ধরে উনি জিবি হাসপাতালে ভর্তি ছিল। ছাত্রনেতা অভিযোগ তুলে বলেন, কেন ছাত্র-ছাত্রীদের উপর লাঠিচার্জ করা হলো? কেন সম্রাট রায়ের উপর লাঠিচার্জ করা হলো? এটা সরকারকে জবাব দিতে হবে। তিনি বলেন, আমাদের ডিমান্ড সকল ছাত্র-ছাত্রীদের পাস করতে হবে এবং ৫০ % নম্বর দিয়ে পাস করাতে হবে। যদি না হয় তাহলে ত্রিপুরা রাজ্য বৃহৎ আকারের আন্দোলন করবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে। তিনি বলেন, সরকারকে শিখিয়ে দেবো কিভাবে আন্দোলন করতে হয়। ছাত্রনেতা সম্রাট রায় কড়া ভাষায় বলেন, আমরা মধ্যশিক্ষা পরিষদের কাছে এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কাছে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি এর মধ্যে যদি কোনো নোটিশ জারী করা না হয় তাহলে আমরা ত্রিপুরা রাজ্যে ২৪ ঘণ্টা বন্ধ ডাকতে বাধ্য হব।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন পাপ্পু সাহা, এমডি হাসিন, বিপ্লব দেবনাথ এবং ছাত্রনেতা সম্রাট রায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*