আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || রাজধানীর শিবনগর এলাকায় রাজিব সেন নামে এক ভদ্রলোকের বাই সাইকেল চুরি হয়েছিল কিছুদিন আগে। এই ঘটনার পর উনি আগরতলা পূর্ব থানায় একটি লিখিত অঅভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ শুক্রবার সুজিত সাহা নামে এক কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়। সেই চোরের কাছে প্রায় ৬টি গিয়ারওলা বাইসাইকেল উদ্ধার করে পূর্ব থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে বলে জানান পূর্ব থানার পুলিশ।
