আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি পেলেন বীরজিৎ সিনহা। শুক্রবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সাক্ষর করা এক প্রেস রিলিজে এই খবর জানানো হয়েছে।
বীরজিৎ সিনহাকে সভাপতি বানানোর পাশাপাশি ৫ জনকে কার্যকরি সভাপতি বানানো হয়েছে। এরা হলেন বিল্লাল মিঞা, মাণিক দেব, সুশান্ত চক্রবর্তী, পূর্ণীতা চাকমা ও ডঃ প্রদীপ বর্ধণ।
