“পূজোর জামা”র প্রথম পোষ্টার উম্মোচন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || রাজ্যের শিল্পীদের নিয়ে তৈরী স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র “পূজোর জামা”র প্রথম পোষ্টার উম্মোচিত হল শুক্রবার। এদিন ছোট্ট পরিসরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে “পূজোর জামা”র প্রথম পোষ্টার উম্মোচন করা হয়। উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, দূরদর্শন ত্রিপুরার বার্তা সম্পাদক তথা সহকারী পরিচালক পি আই বি ত্রিপুরা সুদীপ্ত কর, সাংবাদিক সুতপা গুহ, “পূজোর জামা” চলচ্চিত্রের পরিচালক তথা “আমার ত্রিপুরা” ফেসবুক পেজের কর্ণধার সমর্পণ ভট্টাচার্য, রাজ্যের লোকপ্রিয় অন্যতম অভিনেত্রী পায়েল দাস, খোয়াই শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৌর প্রতিম শর্মা প্রমুখ।
উল্লেখ্য, ‘আমার ত্রিপুরা’ ফেসবুক পেজের সহযোগিতায় ‘The Heartist’ এর প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পূজোর জামা’র প্রধান চরিত্রে রয়েছে ধর্মনগরের প্রতিভাবান ক্ষুদে শিল্পী রিধিক শীল। পূজার আগেই ওটিটি প্লেটফর্মে মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্রটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*