অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ ও TSR যৌথ বাহিনী

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০১ অক্টোবর || ফের গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি জমিতে গজিয়ে ওঠা প্রায় ৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানা পুলিশ ও TSR যৌথবাহিনী। ঘটনা সোনামুড়া মহাকুমার অন্তর্গত মেলাঘর এবং যাত্রাপুর থানার সীমান্তবর্তী জগত রামপুর এডিসি ভিলেজ এলাকার গামাই ছড়া এলাকায়। বিস্তীর্ণ সরকারি জমিতে গজিয়ে ওঠে ছিল ওই গাঁজা গাছ গুলি। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও TSR যৌথবাহিনীর অভিযান চালিয়ে ধ্বংস করে ওই গাঁজা গাছ গুলো। এদিনের অভিযান প্রসঙ্গে যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক যতীন দাস বিস্তারিত ভাবে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*