উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে যুব কংগ্রেসের নেতৃত্বে আগরতলায় বিক্ষোভ মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর ||আন্দোলনরত কৃষকদের দমাতে কেন্দ্রীয় সরকার নানা কৌশল অবলম্বন করছে। এমতাবস্থায় কেন্দ্রীয় গৃহরাজ্য মন্ত্রীর ছেলে ছয়জন কৃষককে গাড়ী চাপা দিয়ে হত্যা করে। সোমবার এমনটাই অভিযোগ করেন রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা। এই ঘটনার প্রতিবাদে যখন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী ঘটনাস্থলে যেতে চায় তখন উওর প্রদেশ পুলিশ তাকে শারীরিক নীগ্ৰহ করে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার যুব কংগ্রেসের নেতৃত্বে আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিনের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের সহ-সভাপতি তন্ময় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ধীমান রায়, কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী, ছাত্রনেতা সম্রাট রায় প্রমুখরা। তারা প্রত্যেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন। ছাত্র নেতা সম্রাট রায় বলেন, এই ঘটনার ন্যায্য বিচার না হলে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*