গোপাল সিং, খোয়াই, ৩১ অক্টোবর || পুর নির্বাচনে খোয়াই পুর পরিষদের ৯টি ওয়ার্ডের বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন। শনিবার ৯জন প্রার্থীই একসাথে অফিসটিলায় মহকুমা ম্যাজিস্ট্রেট তথা পুর নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে গিয়ে উনার হাতে নিজ নিজ মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র দাখিল করার সময় রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, পার্টি নেতা গৌতম পাল ও মনোজ দাস প্রমুখ। এছাড়া ছিলেন প্রার্থীদের প্রস্তাবকেরা।বামফ্রন্টের ৯জন সিপিআই(এম) প্রার্থী হলেন, ৩নং (মহিলা) ওয়ার্ডে রত্না চৌধুরী, ৪নং (সাধারণ) ওয়ার্ডে বিপ্লব পাল, ৫নং (মহিলা) ওয়ার্ডে রত্না চক্রবর্তী, ৬নং (সাধারণ) ওয়ার্ডে টুটন ঘোষ, ৭নং (তফশিলি মহিলা) ওয়ার্ডে পূর্ণিমা দাস, ৯নং (তফশিলি) ওয়ার্ডে গৌতম দাস, ১৩নং (মহিলা) ওয়ার্ডে জয়তী ভট্টাচার্য্য, ১৪নং (সাধারণ) ওয়ার্ডে দেবাশীষ সরকার ও ১৫নং (সাধারণ) ওয়ার্ডে সুব্রত দেব। বাকী ৬টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরাও শীঘ্রই মনোনয়ন জমা দেবেন বলে জানান দলীয় নেতৃত্বরা।
