পর্যটনের মুকুটে নতুন পালক, নারিকেলকুঞ্জে হেলিপ্যাডের উদ্বোধন করে স্পিডবোট চালিয়ে ডম্বুর জলাশয় ভ্রমণ মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || ত্রিপুরার পর্যটনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বৃহস্পতিবার ডম্বুরের নারিকেলকুঞ্জে নবনির্মীত হেলিপ্যাড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এদিন তিনি স্পিডবোট চালিয়ে সম্পূর্ণ ডম্বুর জলাশয়ের প্রাকৃতিক শোভা উপভোগ করেন। ডুম্বুরে নবনির্মীত হেলিপ্যাড উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সহায়তায় রাজ্যের প্রায় ৮টি পর্যটন কেন্দ্রে হেলিপ্যাড নির্মাণের লক্ষ্যে উদ্যোগ গৃহীত হয়েছে। যাতে প্রায় ৬৪ কোটি অর্থরাশি ব্যয়িত হবে। তিনি বলেন, কৈলাশহর বিমানবন্দর চালুর প্রয়াস-সহ রাজ্যের আন্তর্জাতিক বিমান বন্দরকে কাজে লাগিয়ে, ঢাকা, চট্টগ্রাম, থাইল্যান্ড-সহ বিভিন্ন স্থানের সঙ্গে বিমান পরিষেবা চালু করার প্রচেষ্টা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান বিকাশের পাশাপাশি রক্ষণাত্মক ও অতিথি আপ্যায়ন সুলভ মানসিকতা এই কেন্দ্রটির প্রতি পর্যটকদের আরও আকৃষ্ট করবে।
তিনি বলেন, নারিকেলকুঞ্জ ছাড়া এখানকার ৪৮টি দ্বিপের মধ্যে ৫টি দ্বিপকে আমরা উন্নত করা হবে। এয়ার বেলুন, ইকো রেস্টুরেন্ট, ট্রি হাউজ ইত্যাদির ব্যবস্থা করা হবে এখানে। দেওয়া হবে বিভিন্ন টুরিস্ট প্যাকেজ। আর সবচেয়ে বড় বিষয় যে এগুলির জন্য স্থানীয় যুবাদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা এখানে রোজগারের উৎস খুঁজে পেতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*