আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || রাজ্যে কিছু দিন যাবৎ শিক্ষা মহলে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। নবম ও একাদশ শ্রেণীর পরীক্ষার নম্বর নিয়ে ছাত্রছাত্রীদের মনে তীব্র ক্ষোভের সঞ্জর হয়েছে। প্রসঙ্গত, শিক্ষা দপ্তর প্রথমে নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা ৪০ এর মধ্যে নেওয়া হবে বললেও শেষ মুহূর্তে ৮০ এর মধ্যে পরীক্ষা হবে বলে ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন যাবত ছাত্রনেতা সম্রাট রায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার কাঞ্চনপুরে সম্রাট রায়ের অনুপ্রেরণায় স্থানিয় ছাত্রদের উপস্থিততে আন্দোলন সংগঠিত হয়, এই প্রসঙ্গেই তিনি একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেন। যেখানে তিনি অভিযোগ করেন যে শিক্ষা মন্ত্রীর নির্দেশে পুলিশ অহিংস আন্দোলনরত ছাত্রছাত্রীদের অতর্কিত ভাবে আটক করে মামলা দায়ের করে। তিনি সরকার ও শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে কড়া শুরে সমালোচনার তোপ দাগেন। তিনি সরকারকে শিক্ষার্থীদের প্রতি মানবিক হতে অনুরোধ করেন এবং পাশাপাশি চরম হুশিয়ারি দিয়ে বলেন যে অবিলম্বে নবম ও একাদশ শ্রেণীর পরীক্ষা ৪০ নম্বরের মধ্যে নেওয়ার ঘোষণা দিতে হবে। না হলে সারা রাজ্যের মধ্যে জনআন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
