বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে GMP, DYFI ও TYFএর যৌথ উদ্দ্যোগে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন সংগঠীত করা হয়। সি পি আই (এম) এর তিন সংগঠন কতৃক আয়োজিত প্রতিবাদ মিছিল প্রতিছড়ী ড্রপগেইট এলাকা থেকে শুরু হয়। মিছিলটি ড্রপগেইট এলাকা থেকে বীরচন্দ্র যাবার পথে কিছু দুর যাবার পর আরক্ষা দপ্তরের কর্মীরা মিছিলটিকে আটকে দেয়। কিছুক্ষন সময় সি পি আই এম এর তিন সংগঠনের কর্মী ও পুলিশ বাহিনীর মধ্যে হাতাহাতি হয়। পরবর্তী সময় শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘটনা নিয়ন্ত্রনে আনা হয়। পরবর্তী সময় সি পি আই (এম) সমর্থীত কর্মীরা পুনরায় মিছিল নিয়ে পতিছড়ী ড্রপগেইট এলাকায় ফিরেযায়। এই প্রতিবাদ মিছিল সম্পর্কে সংবাদমাধ্যমের সাননে জানান, টিটিএএডিসি’র প্রাক্তন ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিত মুড়াসিং। তিনি জানান, বর্তমান সরকারের আমলে লোকজন নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পুলিশ সি পি আই (এম)’কে কোনো অনুষ্ঠান করার আদেশ দেননি। এদিনও পুলিশের আদেশ ছারা মিছিল সংগঠীত করা হয় বলে জানান পরিক্ষিত মুড়াসিং। পুলিশের আদেশ না থাকার ফলে এই প্রতিবাদ মিছিলে পুলিশ বাঁধাদান করে। পুলিশের বাধা দেওয়া সত্বেও উনারা সুষ্ঠ ভাবে মিছিল সংগঠীত করে বলে জানান। তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজের তীব্র নিন্দা জানান পরিক্ষিত মুড়াসিং। একদিনের এই মিছিলে পরিক্ষিত মুড়াসিং এর পাশাপাশি উপস্থিত ছিলেন সি পি আই (এম)’র নেতৃত্ব আশুতোষ দেবনাথ, শ্রীমন্ত দে, জহর দেবনাথ, সত্যজিৎ রিয়াং সহ সি পি আই (এম)’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
