বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || শান্তিরবাজার থানার ওসি’র সাথে সাক্ষাৎকারে মিলিত হলেন অল ত্রিপুরা ককবরক মিডিয়া ফোরামের সদস্যরা। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯শে নভেম্বর শান্তির বাজার মহকুমার পতিছড়ী মুড়াসিং পাড়ায় রাস মেলায় সংবাদ সংগ্রহ শেষে ঘরে ফেরার পথে মেলা থেকে ১ কিলোমিটার দুরত্বে ছনখলা জমাতিয়া পাড়ায় চুমুই টিভির এডিটর সুজিত ত্রিপুরার উপর কিছুসংখ্যক দুস্কৃতিকারী প্রানঘাতী হামলা করে। এই নিয়ে ২০শে নভেম্বর মনপাথর ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ জানানোর পর এখন পর্যন্ত পুলিশ দুস্কৃতিকারীদের আটক করতে সক্ষম হয়নি। বুধবার এইঘটনার সুষ্ঠ তদন্তের দাবীতে মনপাথর ফাঁড়ী থানায় ও পরবর্তী সময় শান্তির বাজার ওসি সুব্রত চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হন অল ত্রিপুরা ককবরক মিডিয়া ফোরামের সদস্যরা। উনারা জানান, আগামী কিছুদিনের মধ্যে পুলিশ দুসৃতিকারীদের আটক না করলে উনারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। তার পাশাপাশি উনারা এইধরনের ঘটনার তীব্র নিন্দা জানান।
