বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ ডিসেম্বর || ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। সরকারের এই প্ররিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক। কৃষি দপ্তরের তত্বাবধায়ক ও সেক্টর অফিসাররা প্রতিনিয়ত কৃষকদের সহায়তায় ও কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে শীতের আবাহোওয়ায় কি কি ফুল চাষ করা যায় এবং ফুল চাষ করে কিভাবে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হোওয়া যায় তার উপর বিশেষ কর্শশালার আয়োজন করা হয়। বর্তমানে রাজ্যে ব্যাপক হারে ফুলের চাহিদ রয়েছে। লোকজনের চাহিদা অনুযায়ী শান্তির বাজার মহকুমায় ফুল না থাকার ফলে বাইরে থেকে ফুল ক্রয় করে আনতে হয়। তাই ফুলের চাহিদা পূরনে ও কৃষকদের আয়বৃদ্ধির লক্ষ্যে বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে বেনিফিসারী নির্ধারন করে বিভিন্ন প্রকারের ফুলের বীজ ও চারা বিতরণ করা হয়। ফুলের বীজ প্রদানের পূর্বে ফুল চাষের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। বৃহস্পতিবার বগাফা কৃষি তত্বাবধায়কের উদ্দ্যোগে বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসে বেনিফিসারীদের নিয়ে ফুল চাষের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে বেনিফিসারীদের হাতে ফুলের বীজ তুলে দেওয়া হয়। কৃষি দপ্তর কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে তত্বাবধায়ক সুজিত কুমার দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস, শান্তির বাজার কৃষিদপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার সহ অন্যান্যরা।
