নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত অটোচালক

আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ০৩ ডিসেম্বর || আবারো সড়ক দুর্ঘটনা ঘটলো বিলোনিয়ার বিজেপি মন্ডল কার্যালয় সংলগ্ন মূল সড়কের উপর। বৃহস্পতিবার বিকেলে আনুমানিক 4টা নাগাদ TR08 3868 নম্বরের একটি অটো গাড়ি বেপরোয়া গতিতে এসে আচমকা TR08 B 0523 নম্বরের একটি বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা- সুজুকি সুইফট ডিজার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। ফলে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় অটোচালক গোপাল দেবনাথ নামে এক যুবক। জানা যায়, বিলোনিয়া নেতাজি পল্লীস্থিত নিবাসী নরেন্দ্র দেবনাথের ২৬ বছর বয়সী পুত্র গোপাল দেবনাথ পেশায় অটোচালক।  প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দিলে দপ্তরের কর্মীরা ছুটে এসে সাথে সাথে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বর্তমানে সে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সম্পূর্ণ বেপরোয়া গতিতে অটো চালানোর ফলেই এই গুরুতর দুর্ঘটনাটি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*