জাতীয় ডেস্ক, তামিলনাড়ু, ০৮ ডিসেম্বর || দেশের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার MI-17। গভীর জঙ্গলে ভেঙে পড়ল সেনা কপ্টার। তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ল কপ্টার। সেনা সূত্রে খবর, বিপিন রাওয়াত-সহ ওই কপ্টারে ছিলেন আরও কয়েকজন সেনা অধিকর্তা। সেনার তরফে জানান হয়েছে, কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। ভেঙে পড়ার পর আগুন লেগে যায় কপ্টারে।
CDS বিপিন রাওয়াত, মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে টুইট করে জানান হয়েছে এই খবর।
