বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে ক্রিকেটের সরঞ্জাম তুলে দিল তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ ডিসেম্বর || এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দশমিঘাট ভগৎ সিং স্টেডিয়ামে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় এর উপস্থিতিতে তেলিয়ামুড়া বারোটি বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে ক্রিকেটের সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কার্যকর্তারা, তাছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এবং বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষরা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে এই ক্রিকেট সরঞ্জাম তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের এই ধরনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের প্রশংসায় মুখর ছিলেন তিনি। তাছাড়া তিনি আরো বলেন, বিগত দিনে কোভিড পরিস্থিতির জন্য তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে এলাকার বিভিন্ন যুবকেরা শরীরচর্চা থেকে বিরত ছিল। এর ফলে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ বিভিন্ন খেলাধুলা থেকে দূরে ছিলেন। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রতিনিয়ত। এই দিক থেকে চিন্তা করে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়িকা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*