সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিশ্ব সংখ্যা লঘু দিবস পালিত সোনামুড়ায়

আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ১৮ ডিসেম্বর || সোনামুড়ায় বিশ্ব সংখ্যা লঘু দিবস পালন করা হয় সংখ্যা লঘু মোর্চার উদ্যোগে। শনিবার এই প্রথম এই দিবস রাজ্যে পালন করা হয়। ১৯৯২ সালে জাতীসংঘে এই দিনটি পালন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রতিমা ভৌমিক, সর্বভারতীয় সংখ্যা লঘু মোর্চার সদস্য ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহাপরান উদ্দিন, চার মন্ডলের সংখ্যা লঘু মোর্চার সভাপতিরা, জেলাসভাধিপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখরা। সভায় স্বাগত ভাষন রাখেন সোনামুড়ার গর্ব ডঃ মুস্তফা কামাল সাহেব তিনি রাজ্যের সংখ্যা লঘু দের ইতিহাস তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের মুসলিম ছাত্র ছাত্রীরা বর্তমানে পেশাগত শিক্ষা যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরর মানসম্মানকে আরও শ্রী বৃদ্ধি করেছে। সভায় এলাকার চার মন্ডলের তথা সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার সমাজ সেবকদের সংবর্ধনা দেওয়া হয়। এই সভায় সংখ্যা লঘু অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এই সভায় বরনায়ন এর একটি মাদ্রাসাকে দশম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণিতে করার প্রতিশ্রুতি করেন। আরও আবেদন করেন সোনামুড়া মহকুমায় ভাল মানের দুয়েকটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় করার জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*