আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর || অধিকার সুরক্ষার লড়াইয়ের সপ্তম দিনেও ধর্ণা জারি। বিধায়ক আশিস দাসের নেতৃত্বে সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে সাত দিন ধরে চলছে এই ধর্ণা। রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে যে ১০০টি স্কুলকে সি বি এস ই’র আওতায় নিয়ে আসা হবে। তার তিনি তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, যতক্ষণ না সরকার এই বিধায়ক আশিসসিদ্ধান্ত থেকে সরে আসবে ততক্ষন অব্দি এই ধর্ণা চলতে থাকবে।
