নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে মালবাহী গাড়ী, অল্পতে রক্ষা গাড়ির চালক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনার স্বীকার একটি মালবাহী গাড়ী। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার থেকে টি আর ০১ ইউ ১৭২১ নম্বরের মালবাহী গাড়ী বাইখোড়ার উদ্দ্যোশ্যে যাচ্ছিলো। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পরে। জানা যায়, গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে পাশ্ববর্তী একটি বাড়ীতে গিয়ে পরে। এই দূর্ঘটনায় অল্পতে রক্ষা পেলো যান চালক ও বাড়ীর লোকজন। এই যান দূর্ঘটনায় ঘর ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়। গাড়ীটি ও এন জি সি কোম্পানির কাজে ব্যাবহৃত হতো বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*