বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর || ন্যাশেনাল কমিশন ফর প্রোটাকশান অফ চাইল্ড রাইটস্ (এন সি পি সি আর) ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্দ্যোগে নেশাসামগ্রী থেকে শিশুদের দূরে রাখার জন্য একদিনের কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার শান্তিরবাজার কমিউনিটি হলে ন্যাশেনাল কমিশন ফর প্রোটাকশান অফ চাইল্ড রাইটস্ ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্দ্যোগে শিশুদের উজ্বল ভবিষ্যতৎ গঠনে শিশুদের নেশাসামগ্রী থেকে দূরে রাখার জন্য কি কি করনীয় ও প্রয়োজন তা নিয়ে একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার এই কর্মশালার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপার্সন নিলিমা ঘোষ। উদ্ভোধকের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন দক্ষিন জেলার ডি আই সি উত্তম আচার্য্য, টি সি পি সি আর’র এক্সপার্ট রিসোর্স পার্সন ডঃ পুনম মুখার্জি, সমাজশক্তি সোসাইটির প্রেসিডেন্ট কিশোর কুমার ভৌমিক , শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং সহ অন্যান্য অতিথীবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা শিশুদের কিভাবে নেশাসামগ্রী থেকে দূরে রাখা যায় এবং শিশুদের উজ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও সমাজকে কি ভূমিকা পালন করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। সমাজ শক্তি সোসাইটি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে। এরই মধ্যে এই ধরেনর বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করাতে সমাজ শক্তি সোসাইটিকে সকলে ধন্যবাদ জানিয়েছেন।
