আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || গোটা রাজ্যে যথাযথ মর্যাদার সাথে ভারতের কমিউনিস্ট পার্টির (CPI) ৯৭’তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। রবিবার সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে সকাল ৯’টায় রক্ত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদার সাথে পার্টির ৯৭’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে যথাযথ মর্যাদার সাথে পার্টির ৯৭’তম প্রতিষ্ঠা পালন করা হয়। রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত। উপস্থিত ছিলেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি সহ পার্টি নেতৃবৃন্দ।
কমলপুর মহকুমায় মানিকভান্ডারে যথাযথ মর্যাদার সাথে সিপিআই-এর ৯৭’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেখানে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য পরিষদের অন্যতম সহ-সম্পাদক রাসবিহারী ঘোষ। কুমারঘাট মহকুমায় কাঞ্চনবাড়িস্থিত সিপিআই মহকুমা দপ্তর রাখাল রাজকুমার ভবনে পার্টির প্রতিষ্ঠা দিবস উপক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টি নেতা মনোরঞ্জন বসাক। শান্তিরবাজার মহকুমায় লক্ষীছড়ায় যথাযথ মর্যাদার সাথে সিপিআই-এর ৯৭’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেখানে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই নেতা সত্যজিৎ রিয়াং।
