আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৫ ডিসেম্বর || গ্রামে গঞ্জে অনেক মৎস্যজীবী আছেন তারা পুকুর, নদী, নালা, ছেড়া, খাল, বিল হইতে মাছ ধরিয়া হাটে বাজারে বিক্রি করিয়া জীবন জীবিকা নির্ভরশীল। বহু জেলেরা আছেন হত দরিদ্র পয়সার অভাবে একটি কুনি জাল পর্যন্ত কিনতে পারে না। শুক্রবার বক্সনগর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের চল্লিশ জন গরিব সুবিধা ভোগীদের হাতে কুনি জাল বিতরণ করা হইয়াছে মৎস্য দপ্তর থেকে। তাদেরকে আর্থিক দিয়ে থেকে স্বনির্ভর করে তোলার জন্যই বর্তমান সরকারের দিশা। আত্মনির্ভর করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরো অনেক প্রকল্প সরকার হাতে নিয়েছে। এই মহতি কুনি জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাইনোরিটি ওয়াকফা বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার।বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং ভ্যাইস চেয়ারম্যান এরশাদ মিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুভাষচন্দ্র সাহা ও ব্লক আধিকারিক ধৃতি শেখর রায়, তাছাড়া উপস্থিত রয়েছে মৎস্য দপ্তরের আধিকারিক তারিকুল ইসলাম ও কামাল হোসেন সহ মৎস্য তত্ত্বাবধায়ক অন্যান্য কর্মকর্তাগণ।
