দোকানে নিশিকুটম্বের হানা, পুলিশি ভূমিকায় প্রশ্ন তুললো দোকানের মালিক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ ডিসেম্বর || বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় একটি দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় রুবেল আহম্মেদ নামে এক যুবকের মুদি দোকানে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। চুরির বিষয়টি শুক্রবার দোকানের মালিক ও পাশ্ববর্তী দোকানদারদের নজরে আসে। এই চুরির বিষয়ে রুবেল আহম্মেদ সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, সে একজন বেকার ছেলে। আর্থিক সাবলম্বী হয়ে উঠার লক্ষ্যে ছোট্ট একটা মুদির দোকান দিয়েছে। দোকানটি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশ্ববর্তী এলাকায়। স্বাস্থ্য কেন্দ্রে দিবারাত্র লোকজনের আসা যাওয়া, এরমধ্যেও নিশিকুটম্বেরদল চুরি সংগঠিত করলো। তার পাশাপাশি পুলিশের ভূমিকানিয়েও প্রশ্ন তুললো দোকানের মালিক। সে জানায়, পুলিশ যদি সঠিক ভাবে কর্তব্য পালন করতো তাহলে নিশিকুটম্বেরদল চুরিকরার সাহস করতো না। বিগতদিনেও বাইখোড়া বাজারে যেসকল চুরি হয়েছে তার মধ্যে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এই চুরিকান্ডে নেশাকারবারীদের হাত রয়েছে বলে অনুমান করছে দোকানের মালিক। চুরির বিষয়টি বাইখোড়া থানায় জানানোর অধিক সময় পর এস আই সৌরভ বাবু সেজেগুজে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলে অভিযোগ। এখন দেখার বিষয় পুলিশ কর্তাবাবুরা নিশিকুটম্বের দলকে আটক করতে কতটুকু সক্ষম হয়। এই চুরি কান্ডে প্রায় ২৫ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরদল বলে জানান দোকানের মালিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*