গোপাল সিং, খোয়াই, ০২ জানুয়ারি || অদ্বৈত মল্লবর্মনের ১০৮ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে খোয়াই জেলা ভিত্তিক দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী হয় ১লা জানুয়ারী। মহান উপন্যাসিক, গল্পগ্রন্থ রচনাকর তিতাস পাড়ে মালোদের ঘরে জন্ম যাহার, বিরল প্রতিভাবান অদ্বৈত মল্লবর্মন জীর ১০৮ তম জন্মজয়ন্তী উদযাপন খোয়াই জেলা পরিষদের উদ্যোগে জেলা ভিত্তিক পর্যায়ে শুরু হওয়া অনুষ্ঠানের আজ ২য় তথা অন্তিম দিন। খোয়াই জেলার অন্তর্গত পহরমুরা গ্রাম পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হচ্ছে ১-২ জানুয়ারি দু’দিন ব্যাপী খোয়াই জেলা অদ্বৈত মল্লবর্মন ১০৮ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।
অপরদিকে এদিন খোয়াই মহাদেবটিলায় রেডক্রস সোসাইটি আয়োজিত আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পরা মানুষদের মধ্যে শীত বস্ত্র, ধুতি ও বাসনপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটি উদ্যোগে শনিবার তবলা বাড়িতে ৫০ পরিবারের হাতে শীতবস্ত্র, বালতি ও রান্নার জিনিস তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বগণ।
