আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি || বুধবার রাজ্য সফরে আসের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বোতাম টিপে এম বি বি বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল ভবনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন তিনি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন তিনি।
প্রধানমন্ত্রীর এদিনের সফর ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার। বিমানবন্দর থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্থার দু’ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বলয়ে ঢেকে দেওয়া হয় গোটা রাজধানী।
এদিন আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্থার দু’ধারে প্রচুর লোকজন ছিল, প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। ময়দান ছাড়িয়ে প্রছুর লোক রাস্তাও ছিল জনসমুদ্রে।
