বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসলো মহকুমা শাসক, অনুষ্ঠিত আলোচনা সভা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ ডিসেম্বর || শান্তিরবাজার শহরের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসলো শান্তিরবাজার মহকুমাশাসক অভেদনান্দ বৈদ্য। মহকুমা শাসকের উদ্দ্যোগে বুধবার শান্তিরবাজার সব্জী মার্কেটে শান্তির বাজারের ব্যাবসায়ীদের নিয়ে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ অন্যান্য দপ্তরের প্রসাশনিক আধিকারিকরা। আলোচনা সভায় ব্যাবসায়ীরা বাজারের বিভিন্ন অসুবিধার কথা মহকুমা শাসকের সামনে তুলে ধরেন। মহকুমা শাসক ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পতিশ্রুতি দেন। আলোচনা সভা শেষে মহকুমা শাসক ও অন্যান্যরা বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মহকুমা শাসককে কাছে পেয়ে খুবই আনন্দিত শান্তির বাজারের ব্যবসায়ীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*