বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ ডিসেম্বর || ভারতবাসী যখন দিনের বেলায় নিজেদের পরিবার লালনপালনের জন্য অর্থ উপার্জন করে অথবা পরিবারের লোকজনদের নিয়ে সুখের জীবন জাপন করে ও রাত্রিবেলায় ভালোভাবে নিদ্রায় আছন্ন থাকে তখন লোকজনদের নিরাপত্তা দিতে রাত জেগে কর্তব্য পালন করে যাচ্ছে বি এস এফ জোওয়ানরা। এমন একটি চিত্র লক্ষ্য করা গেলো দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর, আমলীঘাট, ভাঙ্গামূড়া ও মেরুপাড়া এলাকায়। ত্রিপুরার সর্বত্র ভারত বাংলা সিমান্তে স্থল পথ রয়েছে। শুধুমাত্র শ্রীনগর, আমলীঘাট, মেরু পাড় ও ভাঙ্গামূড়া এলাকায় জলপথে কর্তব্য পালন করতে হচ্ছে সিমান্ত রক্ষী বাহিনীদের। এই সকল এলাকায় ভারত-বাংলা সীমান্তে রয়েছে ফেনী নদী। এই নদী দিয়ে পাচার কাজ বন্ধ করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে ১০৯নং ব্যাটেলিয়নের বি এস এফ জোওয়ানরা। উনারা জলপথের পাশাপাশি শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে লোকজনদের রক্ষনার্থে কাজ করে যাচ্ছে। বি এস এফ’র কর্তব্য পালনের কিছু দৃশ্য ধরা পরলো আমাদের ক্যামেরার পর্দায়। ভারত মাতাকে রক্ষনার্থে সিমান্ত এলাকায় কাজ করে যাচ্ছে গুজরাত থেকে নবাগত ১০৯নং ব্যাটেলিয়নের জোওয়ানরা। বিগত তিন মাস পূর্বে এই বর্ডারের দায়িত্ব নেয় ১০৯ নং ব্যাটেলিয়ন। শান্তিরবাজার মহকুমার নারাইফাং এলাকায় অবস্থিত এই ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার। বি এস এফ’র এই ধরনের দায়িত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ১০৯নং ব্যাটেলিয়নের কমানডেন্ট এ কে তেওয়ারি।
