অর্থের দাপটে ওসি বিষ্ণু, সবলের চেয়ে দুর্বলের উপর আক্রমন

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১০ জানুয়ারি || দুর্বলের উপরে সবলের আক্রমণ। মোটা অন্কের অর্থের বিনিময়ে মামলা ঘুরিয়ে নিরীহ যুবককে ফাঁসানোর চেষ্টা কলমচৌড়া থানার ওসি বিষ্ণু বাবু। ঘটনার বিবরণে প্রকাশ,গত ২৭শে আগষ্ট ২০২১ সালে বক্সনগর চৌমুহনী থেকে অবৈধ মাল বোঝাই একটি বুলেরু গাড়ি সোনামুড়া মুখী যেতে গেলে গোপন খবরের ভিত্তিতে সেই অবৈধ মালবাহী গাড়িটিকে পিছু ধাওয়া করে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস এবং কলমচৌড়া থানার ওসি বিষ্ণু। তখন রাত প্রায় সাড়ে এগারোটা। যখন পুলিশ মহকুমা আধিকারিক বাবু তার নিজ গাড়িটিকে সেই মালবাহী গাড়িটির সামনে দিয়ে গিয়ে কমলনগর এলাকায় বাধাপ্রাপ্ত করে, তখন মালবাহী গাড়ির চালক পুলিশের সেই গাড়িটিকে অনেকটা ধুমরে মুচরে দেয়। এতে পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস অনেকটাই আঘাত প্রাপ্ত হয়। তবে এমন ঘটনার পরপরই অবৈধ মাল বোঝাই গাড়ি চালক সহ সেই গাড়িতে থাকা কয়েকজন লোক মুহূর্তেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সেই মাল বোঝাই গাড়ির নম্বর ০৩-এইচ-১৬২৭। পরবর্তীতে সেই মাল বোঝাই গাড়ির নম্বরের সূত্র ধরে গাড়ির চালককে খোঁজতে গিয়ে অর্থের প্রলোভনে পড়ে সাতে -পাঁচে মামলাকে ঘুরিয়ে চালকের নাম পরিবর্তন করে নিরীহ যুবক মুক্তল হোসেনকে ফাঁসিয়ে দেওয়া হয়। জানা যায়, সেই গাড়িটি মুক্তল হোসেনের উদয়পুরস্থিত শ্বশুরবাড়ির এক আত্মীয় বক্সনগর এলাকার জনৈক ব‍্যক্তির নিকট বহু পূর্বেই বিক্রি করে দিয়েছিল। কিন্তু সময় অনেকটা গড়িয়ে গেলেও গাড়ির মালিকানার কোনো পরিবর্তন করা হয়নি। তাই পূর্বের সেই সূত্র ধরে সেদিনের ঘটনায় জড়িত না থাকলেও তাকে সেই ঘটনার সাথে জড়িয়ে দেওয়া হয়। তবে সেই মালবাহী গাড়ির প্রকৃত চালককে কলমচৌড়া থানা প্রশাসনের কর্তাবাবুর পরোক্ষ প্রচেষ্টায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিকে অন্যায় ভাবে যুবক মুক্তল হোসেনের বিরুদ্ধে কলমচৌড়া থানা প্রশাসন ২৭৯/৩৩২/৩০৭/৩৫৩ আই পি সি ধারায় মামলা নিয়ে তাকে রবিবার সন্ধ্যারাতে বক্সনগর চৌমুনির এক মোবাইল দোকান থেকে গ্রেপ্তার করে। তবে নিরীহ যুবককে এমন অন‍্যায় ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সন্ধায় কলমচৌড় থানার সামনে বক্সনগর দক্ষিণ পাড়া এলাকা থেকে কয়েক শতাধিক লোক এসে জমায়েত হয়। তাদের বক্তব্য ছিল গ্রেপ্তারকৃত যুবক মুক্তল হোসেন সম্পূর্ণভাবে নির্দোষ। তাকে অন্যায়ভাবে কলমচৌড়া থানা প্রশাসন হেনস্থা করে চলছে এবং তাকে ফাসানো হয়েছে।তবে এই ঘটনায় কলমচৌড়া থানার ওসি এবং প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন স্থানীয় জনগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*